গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়াসমূহঃ পার্ট-৩
গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়াসমূহঃ পার্ট-৩
১। লেড গরম ও ঘন সালফিউরিক এসিডের সাথে বিক্রিয়া করে লেড সালফেট ও সালফার ডাই অক্সাইড উৎপন্ন করে। বিক্রিয়াঃ Pb + 2H2SO4 = PbSO4 + 2H2O + SO2
২। ম্যাগনেসিয়াম লঘু হাইড্রোক্লোরিক এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। বিক্রিয়াঃ Mg + 2HCl = MgCl2 + H2
৩। শীতল ও গাঢ় নাইট্রিক এসিড জিঙ্ক এর সাথে বিক্রিয়া করে জিঙ্ক নাইট্রেট পানি ও নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করে। বিক্রিয়াঃ 2Zn + 4HNO3 = Zn(NO3)2 + 2NO2 + 2H2O
৪। ক্যালসিয়াম কক্ষ তাপমাত্রায় পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। বিক্রিয়াঃ Ca + 2H2O = Ca(OH)2 + H2
৫। ম্যাগনেসিয়াম ১০০০ সে. তাপমাত্রায় পানির সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। বিক্রিয়াঃ Mg + 2H2O = Mg(OH)2 + H2
৬। উত্তপ্ত অবস্থায় অ্যালুমিনিয়াম সালফারের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম সালফাইড উৎপন্ন করে। বিক্রিয়াঃ 2Al + 3S = Al2S3
৭। অ্যালুমিনিয়াম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম নাইট্রাইড উৎপন্ন করে। বিক্রিয়াঃ 2Al + N2 = 2AlN
৮। সোডিয়াম হাইড্রোক্সাইড কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট ও পানি উৎপন্ন করে। বিক্রিয়াঃ 2NaOH + CO2 = Na2CO3 + H2O
৯। আয়রন (III) ক্লোরাইড ও টিন (II) ক্লোরাইড বিক্রিয়া করে আয়রন (II) ক্লোরাইড ও টিন (IV) ক্লোরাইড উৎপন্ন করে। বিক্রিয়াঃ 2FeCl3 + SnCl2 = 2FeCl2 + SnCl4
১০। সোডিয়াম কক্ষ তাপমাত্রায় পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। বিক্রিয়াঃ 2Na + 2H2O = 2NaOH + H2
১১। কপর (II) সালফেট দ্রবণে সোডিয়াম কার্বনেট যোগ করলে কপার (II) কার্বনেটের অধঃক্ষেপ পড়ে। বিক্রিয়াঃ CuSO4 + NaCO3 = CuCO3 + Na2SO4
১২। ম্যাগনেসিয়াম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম নাইট্রাইড উৎপন্ন করে। বিক্রিয়াঃ 3Mg + N2 = Mg3N2
১৩। উত্তপ্ত অবস্থায় ক্যালসিয়াম ধাতু হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে হাইড্রাইড লবণ উৎপন্ন করে। বিক্রিয়াঃ Ca + H2 = CaH2
১৪। আয়রন লঘু হাইড্রোক্লোরিক এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। বিক্রিয়াঃ Fe + HCl = FeCl2 + H2
১৫। কপার (II) অক্সাইড সালফিউরিক এসিডের সাথে বিক্রিয়া করে কপার সালফেট উৎপন্ন করে। বিক্রিয়াঃ CuO + H2SO4 = CuSO4 + H2O
১৬। বক্সাইট বা অ্যালুমিনিয়াম অক্সাইড লঘু সালফিউরিক এসিডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম সালফেট তৈরি করে। বিক্রিয়াঃ Al2O3 + 3H2SO4 = Al2(SO4)3 + 3H2O
১৭। ম্যাগনেসিয়াম লঘু সালফিউরিক এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। বিক্রিয়াঃ Mg + H2SO4 = MgSO4 + H2
১৮। লেড লঘু হাইড্রোক্লোরিক এসিডের সাথে বিক্রিয়া করে লেড ক্লোরাইড উৎপন্ন করে। বিক্রিয়াঃ Pb + 2HCl = PbCl2 + H2
১৯। জিঙ্ক অক্সাইড হাইড্রোক্লোরিক এসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড লবণ ও পানি উৎপন্ন করে। বিক্রিয়াঃ ZnO + 2HCl = ZnCl2 + H2O
২০। পটাসিয়াম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জ্বলে উঠে এবং পটাসিয়াম সুপার অক্সাইড উৎপন্ন করে। বিক্রিয়াঃ K + O2 = KO2
২১। সোডিয়াম লঘু সালফিউরিক এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। বিক্রিয়াঃ 2Na + H2SO4 = Na2SO4 + H2
২২। কপার (II) সালফেট লবণের দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে কপার (II) হাইড্রোক্সাইডের অধঃক্ষেপ পড়ে। বিক্রিয়াঃ CuSO4 + 2NaOH = Cu(OH)2 + NaSO4
২৩। কপার (II) কার্বনেট নাইট্রিক এসিডের সাথে বিক্রিয়া করে কপার নাইট্রেট, পানি ও কার্বন-ডাই-অক্সাইড উৎপন্ন করে। বিক্রিয়াঃ CuCO3 + 2HNO3 = Cu(NO3)2 + H2O + CO2
২৪। অ্যালুমিনিয়াম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জ্বলে উঠে এবং অ্যালুমিনিয়াম অক্সাইড গঠন করে। বিক্রিয়াঃ 2Al + 2O2 = Al2O3
২৫। শীতল ও মধ্যম গাঢ় নাইট্রিক এডিস জিঙ্ক এর সাথে বিক্রিয়া করে জিঙ্ক নাইট্রেট, পানি ও নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। বিক্রিয়াঃ Zn + 4HNO3 = 3Zn(NO3)2 + H2O + 2NO
গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়াসমূহঃ পার্ট-১