Header Ads

গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়াসমূহঃ পার্ট - ২

গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়াসমূহঃ পার্ট-২

১। হাইড্রোজেন সালফাইডে ক্লোরিন চালনা করলে সালফার ও হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। বিক্রিয়াঃ H2S + Cl2 = S + 2HCl

২। সালোকসংশ্লেষণের কার্বন-ডাই-অক্সাইড ও পানির বিক্রিয়ায় শর্করা (গ্লুকোজ) উৎপন্ন হয় এবং অক্সিজেন গ্যাস নির্গত হয়। বিক্রিয়াঃ 6H2O + 6CO2 = C6H12O6 + 6O2

৩। লেড বা সীসা ও সালফারের বা গন্ধকের গুঁড়াকে প্রবল চাপ দিলে তারা পরস্পরের সাথে মিলিত হয়ে লেড সালফাইড উৎপন্ন করে। বিক্রিয়াঃ Pb + S = PbS

৪। লঘু সালফিউরিক এসিডে দস্তা বা জিঙ্ক চূর্ণ যোগ করলে তা এসিড হতে হাইড্রোজেনকে অপসারণ করে, ফলে হাইড্রোজেন গ্যাস এবং জিঙ্ক সালফেট উৎপন্ন হয়। বিক্রিয়াঃ H2SO4 + 3Zn ⇌ ZnSO4 + H2

৫। পটাসিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক পটাশের দ্রবণে অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদল যোগ করলে পটাসিয়াম ক্লোরাইড লবণ, পানি ও অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। বিক্রিয়াঃ KOH + NH4Cl → KCl + NH3 + H2O

৬। মার্কারি (III) অক্সাইডকে উত্তপ্ত করলে মার্কারি ও অক্সিজেন উৎপন্ন হয়। বিক্রিয়াঃ 2HgO → 2Hg + O2

৭। ইথিলিনের বহুসংখ্যক অণু টাইটেনিয়াম ধাতব যৌগের উপস্থিতিতে একত্রিত হয়ে পলিইথিলিন তৈরি করে। বিক্রিয়াঃ n(CH2 = CH2) → (-CH2-CH2-)n

৮। হাইড্রোজেন ও আয়োডিনের মিশ্রণকে উত্তপ্ত করলে নিম্নোক্ত উভমুখী বিক্রিয়ায় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। বিক্রিয়াঃ H2 + I2 = 2HI

৯। সোডিয়াম থায়োসালফেটের দ্রবণে হাইড্রোক্লোরিক এসিড যোগ করলে সোডিয়াম ক্লোরাইড, পানি, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং সালফার অধঃক্ষেপণের ফলে দ্রবণ ঘোলাটে হয়। বিক্রিয়াঃ Na2S2SO3 + HCl + H2O = NaCl + H2O + SO2 + S↓

১০। কপার সালফেট বা তুঁতের দ্রবণে তড়িৎ বিশ্লেষণ: প্লাটিনাম বা এ ধরনের নিষ্ক্রিয় অ্যানোড ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষ। করলে ক্যাথোড কপার ধাতুর এবং অ্যানোড অক্সিজেন গ্যাস এবং সালফিউরিক এসিড উৎপন্ন করে। বিক্রিয়াঃ 2CuSO4 + 2H2O (তড়িৎ বিশ্লেষণ)→ 2Cu + O2 + 2H2SO4

১১। গলিত সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে বা গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে সোডিয়াম ধাতু এবং অ্যানোডে ক্লোরিন গ্যাস নির্গত হয়। বিক্রিয়াঃ 2NaCl (তড়িৎ বিশ্লেষণ)→ 2Na + Cl2

১২। কস্টিক সোডার সাথে লঘু হাইড্রোক্লোরিক এসিডের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম লবণ ও পানি উৎপন্ন হয়। বিক্রিয়াঃ NaOH + HCl = NaCl + H2O

১৩। ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডে হাইড্রোজেন গ্যাস প্রবাহিত করলে ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয়। বিক্রিয়াঃ 2MnO2 + H2 = Mn2O3 + H2O

১৪। পানি শূন্য কপার সালফেটকে পানিতে দ্রবীভূত করলে নিম্নোক্ত বিক্রিয়া ঘটে: CuSO4(s) + 5H2O(l) = CuSO4 . 5H2O

১৫। প্রাকৃতিক গ্যাস বা মিথেনকে অক্সিজেনে দহন করলে প্রচুর তাপ নির্গত হয় এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস বা বাষ্প উৎপন্ন হয়। বিক্রিয়াঃ CH4 + O2 = CO2 + H2O

১৬। নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাস বিদ্যুৎ স্ফুলিঙ্গের উচ্চ তাপমাত্রায় যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড এবং পরে নাইট্রিক অক্সাইড জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। বিক্রিয়াঃ N2 + O2 = 2NO; 2NO + O2 = 2NO2; N2 + 2O2 = 2NO2

১৭। সিলিকা বা সিলিকন ডাই অক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম সিলিকেট বা ধাতুমল তৈরি করে। বিক্রিয়াঃ SiO2 + CaO → CaSiO3

১৮। জিঙ্ক ব্লেন্ড বা জিঙ্ক কার্বনেটকে বাতাসে উত্তপ্ত করলে জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয়। বিক্রিয়াঃ 2ZnS + 3O2 → 2ZnO + 2SO2

১৯। কপার সালফাইড স্বল্প পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কপার ধাতুতে পরিণত হয়। এ বিক্রিয়া দুভাবে হতে পারে:- 2CuS(s) + 3O2 = 2Cu2O(s) + 2SO2(g); 2Cu2O(s) + Cu2S(s) = 4Cu(s) + SO2(s)

২০। লেড অক্সাইড কার্বন দ্বারা বিজারিত হয়ে লেড ধাতুতে পরিণত হয়। বিক্রিয়াঃ PbO + C → Pb + CO

২১। আর্সেনিক অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আর্সেনিক অক্সাইডে পরিণত হয়। বিক্রিয়াঃ 4As + 3O2 = 2As2O3

২২। ক্যালামাইন বা জিঙ্ক কার্বনেটকে বাতাসে উত্তপ্ত করলে জিঙ্ক অক্সাইডে পরিণত হয়। বিক্রিয়াঃ ZnCO3 → ZnO + CO2

২৩। কপার পাইরাইটস বা কপার ফেরাস সালফাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কিউপ্রাস সালফাইড ও ফেরাস সালফাইডে পরিণত হয়। বিক্রিয়াঃ CuFeS2 + O2 = Cu2S + 2FeS + SO2

২৪। গ্যালেনা বা লেড সালফাইড অক্সিজেনের দ্বারা জারিত হয়ে লেড অক্সাইডে পরিণত হয়। বিক্রিয়াঃ 2PbS + 3O2 → 2PbO + 2SO2

২৫। ক্যালসিয়াম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রাইট গঠন করে। বিক্রিয়াঃ 3Ca + N2 = Ca3N2

গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়াসমূহঃ পার্ট-১

গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়াসমূহঃ পার্ট-৩

গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়াসমূহঃ পার্ট-৪

Blogger দ্বারা পরিচালিত.